সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে জেলা পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত

 প্রকাশ: ১০ জুন ২০২৬, ০২:২৪ অপরাহ্ন   |   খুলনা

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে জেলা পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত

আল মামুন,  সাতক্ষীরা :

সাতক্ষীরা জেলা পর্যায়ে মানব পাচার প্রতিরোধ কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের টাইগার প্লাস মিলনায়তনে সুইজারল্যান্ড সরকারের সহায়তায়, উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে আশ্বাস প্রকল্পের আওতায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন।

অনুষ্ঠানে মানব পাচার প্রতিরোধে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ, সচেতনতা বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা এবং পাচার প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রফিকুল ইসলাম, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, উইনরক ইন্টারন্যাশনালের প্রোগ্রাম অফিসার মাসনুন হক, অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর, রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী সুবল কুমার ঘোষ, আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার দীপ্তি রায়সহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।

বক্তারা মানব পাচার প্রতিরোধে সকল স্তরের মানুষের অংশগ্রহণ, সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পাচারের শিকার ব্যক্তিদের পুনর্বাসন ও সুরক্ষায় আশ্বাস প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।

Advertisement
Advertisement
Advertisement