এখন’ টেলিভিশনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে এমইউজে খুলনার শুভেচ্ছা

 প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন   |   খুলনা

এখন’ টেলিভিশনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে এমইউজে খুলনার শুভেচ্ছা

খুলনা ব্যুরো :

‘এখন’ টেলিভিশনের চার বছর পূর্তি উপলক্ষে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।

৯ জুন সন্ধ্যা সাড়ে ৭টায় খুলনা প্রেসক্লাবের আলহাজ লিয়াকত আলী মিলনায়তনে ‘এখন’ টেলিভিশনের আয়োজিত এক অনুষ্ঠানে এমইউজে খুলনার নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় শুভেচ্ছা গ্রহণ করেন ‘এখন’ টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান ও খুলনা প্রেসক্লাব-এর সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমইউজে খুলনার ভারপ্রাপ্ত সভাপতি ও খুলনা জেলা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য আতিয়ার পারভেজ, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-এর সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ আবু তৈয়ব, এমইউজের কোষাধ্যক্ষ এ এইচ এম শামিমুজ্জামান, সিনিয়র সদস্য সোহরাব হোসেন, দৈনিক জন্মভূমি পত্রিকার নির্বাহী সম্পাদক সরদার আবু তাহের, সদস্য আজিজুল ইসলাম, আরাফাত হোসেন অনিক, ফকির শহীদুল ইসলাম, রাজু আহম্মেদ, রাজু হাওলাদার, নুর আমিন নুরসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা ‘এখন’ টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

Advertisement
Advertisement
Advertisement