নদীতে ভাসমান নবজাতকের মরদেহ উদ্ধার
প্রতিদিনের দেশ ডেস্ক রিপোর্ট। :
পিরোজপুরের ভান্ডারিয়া থানা পার্ক সংলগ্ন খেয়াঘাট এলাকায় পোনা নদী থেকে একটি নবজাতক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া ফায়ার সার্ভিস ও থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত নবজাতকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।