ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন পূর্ব সময়ে নির্বাচনি পরিবেশ বজায় রাখতে হবে -নির্বাচন কমিশন
ঢাকা, ৩০ অগ্রহায়ণ, (১৫ ডিসেম্বর):
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল সম্প্রতি ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ’সূত্রে ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর বিধি ১৮ অনুযায়ী নির্ধারিত শর্তাদি প্রতিপালন সাপেক্ষে, ভোটগ্রহণের ০৩ (তিন) সপ্তাহ পূর্ব হতে ভোটগ্রহণ শুরুর ৪৮ (আটচল্লিশ) ঘন্টা পূর্ব পর্যন্ত নির্বাচনি প্রচারণা করা যাবে।
নির্বাচনি পরিবেশ বিঘ্নিত না করে, উল্লিখিত আচরণ বিধির শর্তাদি প্রতিপালনপূর্বক জাতীয়, আন্তর্জাতিক দিবস উদ্যাপন এবং ধর্মীয়, সামাজিক ও এ ধরণের অনুষ্ঠান আয়োজন করা যেতে পারে। অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের সম্মতি বা অনুমতি নিতে হবে।
বাংলাদেশ নির্বাচন কমিশনের এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।