খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত
খুলনা ব্যুরো :
খুলনার রূপসা উপজেলার পূর্ব রূপসা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে সাগর শেখ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার ১৪ ডিসেম্বর রাতে রূপসা সেতুর পূর্ব পাড়ে জাবুসা ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত দুর্বৃত্তরা সাগর শেখকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।