সংবাদ শিরোনাম

খুলনা পাবলিক কলেজে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন

 প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:২৬ অপরাহ্ন   |   জেলার খবর

খুলনা পাবলিক কলেজে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন

মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :

শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত খুলনা পাবলিক কলেজে আজ ১৪ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন করা হয়েছে। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কর্মসূচির সূচনা করা হয়।

কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মুনীর আব্বাস, পিএসসি, পদাতিক-এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ড. মোঃ বেনিয়াজ জামান, উপাধ্যক্ষ জনাব মোঃ শরীফুজ্জামান এবং জাতীয় দিবস কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক প্রকৌশলী এস. এ. এহসান রাজনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আলোচনা সভার শুরুতে শহিদ বুদ্ধিজীবী দিবসের পটভূমি, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয়। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মহোদয় বাংলাদেশের অভ্যুদয়ে শহিদ বুদ্ধিজীবীদের অবিস্মরণীয় অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

অনুষ্ঠানের শেষপর্বে মুক্তিযুদ্ধসহ সকল আন্দোলনে আত্মদানকারী শহিদদের রুহের মাগফিরাত কামনা করে কলেজ মিলনায়তন ও কলেজ মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।#