পেঁয়াজ আমদানি অনুমতি আরো বাড়ানো হবে
ঢাকা, ২৯ অগ্রহায়ণ (১৪ ডিসেম্বর):
পেঁয়াজের বাজার সহনীয় রাখতে ১৫ ও ১৬ ডিসেম্বর ২০২৫ দুই দিনের জন্য প্রতিদিন ৫৭৫ টি করে আইপি (আমদানি অনুমতি) ইস্যু করা হবে। প্রত্যেকটি আইপিতে পূর্বের ন্যায় সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজের অনুমোদন দেয়া হবে।
আবেদনের বিষয় পূর্বের ন্যায় বলবৎ থাকবে। ১ আগস্ট ২০২৫ থেকে যে সকল আমদানিকারক আমদানি অনুমতির জন্য আবেদন করেছেন তারাই কেবল এই দুই দিন আবেদন পুনরায় দাখিল করতে পারবেন।
একজন আমদানিকারক একবারের জন্য আবেদনের সুযোগ পাবেন।