সংবাদ শিরোনাম

শ্রীপুরে ফার্মেসিতে চাঁদাবাজির অভিযোগে ভুয়া মানবাধিকার কর্মী পরিচয়দানকারী আটক ৫

 প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন   |   জেলার খবর

শ্রীপুরে ফার্মেসিতে চাঁদাবাজির অভিযোগে ভুয়া মানবাধিকার কর্মী পরিচয়দানকারী আটক ৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি স্থানীয় ফার্মেসীতে কাগজপ্রত্র যাচাই বাছাই করতে গিয়ে জনতার হাতে কতিথ পাঁচ মানবাধিকার কর্মী (পরিচয়দানকারী) আটকের ঘটনা ঘটেছে।

১৩ ডিসেম্বর (শনিবার) বিকেলে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। ঘটনা ঘটেছে উপজেলার বেড়াইদেরচালা গ্রামে অবস্থিত মেহেদী হাসানের ফার্মেসীতে।

আটকরা হলো ইয়াসমিন বেগম(৪০),মোঃআল আমীন(৩৫),মোঃমোতাসিম বিল্লাহ (৩৩) মোছাঃ নাঈমা খাতুন(২৮) ও আরাফাত হোসেন রিয়াদ(২৭)। আটকদের বিরুদ্ধে ওষুধ ব্যবসায়ী মেহেদী হাসান ও রাজিব বাদী হয়ে থানায় পৃথক অভিযোগ দিয়েছেন।

স্থানীয় ওষুধ ব্যবসায়ীরা জানান, একটি চক্র দীর্ঘ দিন ধরে বিভিন্ন ওষুধের ফার্মেসীতে গিয়ে মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে দোকান তল্লাসী করে। ব্যাবসায়ীদের প্রশাসনের হুমকি দিয়ে বিভিন্ন ভাবে ভয় ভীতি দেখিয়ে হয়রানী করে টাকা হাতিয়ে নিচ্ছে।

চক্রটি গত ১০ ডিসেম্বর বুধবার দুপুরে উপজেলার দক্ষিন ভাংনাটি গ্রামের রাসেলের ফার্সেসীতে যায়। মানবাধিকার কর্মীর পরিচয় দিয়ে তার দোকান তল্লাসীর নামে নগদ ১১হাজার টাকা, ৯হাজার টাকা মূল্যের মোবাইলের মিনিট কার্ড ও ৫হাজার টাকা মূল্যের বিভিন্ন ওষুধ নিয়ে যায়। রাসেল প্রতারিত হবার বিষয়টি বুঝতে পেরে ওষুধ ব্যবসায়ীদের উপজেলা ভিত্তিক একটি অনলাইন গ্রপে জানিয়ে রাখেন।

শনিবার ১৩ ডিসেম্বর দুপুরে চক্রটি একটি হাইয়েজ মাইক্রো ভাড়া নিয়ে উপজেলার বেড়াইদের চালা গ্রামের মেহেদী হাসানের ফার্মেসীতে যায়। নিজেদের মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে ফার্মেসী তল্লাসী করতে চায়। তাদের আচরণ সন্দেহ জনক হলে স্থানীয় জনতা তাদের আটক করে।

ভূক্তভোগী রাসেল অভিযোগ করেন, এরাই গত বুধবার আমার ফার্মেসী থেকে ভয় দেখিয়ে প্রতারণা মূলক ভাবে নগত টাকা,মিনিট কার্ড ও ওষুধ নিয়ে গেছে।

অভিযোগ অস্বীকার করে ইয়াসমিন বেগম জানান, আমরা ন্যাশনাল প্রেস সোসাইটি নাকম মানবাধিকার সংস্থার (এনপিএস) এর প্রতিনিধি। আমরা সংস্থার অনুমতি সাপেক্ষে গত ১ডিসেম্বর থেকে উপজেলার বিভিন্ন স্থানে তথ্য সংগ্রহের কাজ করছি। আমরা শনিবার বিকেলে ওই ফার্মেসীতে তথ্য সংগ্রহ করতে যাই। এ সময় ঔষধ ব্যবসায়ীসহ স্থানীয় কিছু ব্যক্তিরা আমাদের অবরোধ করে পুলিশে খবর দেয়। সেখান থেকে পুলিশ আমাদের থানায় নিয়ে আসা হয়।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জুনায়েদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি স্থানীয় উত্তেজিত জনতা ওই পাঁচ জনকে অবরোদ্ধ করে রেখেছে। সেখান থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এবিষয়ে ভূক্তভোগীরা অভিযোগ দিয়েছে। অভিযোগের সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হয়েছে।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাসির আহমদ বলেন, ঔষধ ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করা হয়েছে। আটককৃতদের প্রশাসনের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।