কুয়েট-এ শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালিত
খুলনা ব্যুরো:
১৪ ডিসেম্বর রবিবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হয়েছে। দেশের শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগ স্মরণে বিশ্ববিদ্যালয় প্রশাসন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
দিবসের শুরুতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রশাসনিক ভবন, ভাইস-চ্যান্সেলর মহোদয়ের বাসভবন এবং শিক্ষার্থীদের আবাসিক হলগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ, রেজিস্ট্রার প্রকৌশলী আনিছুর রহমান ভুইঞা এবং শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ সাহিদুল ইসলাম। আলোচনায় অংশগ্রহণ করেন কর্মকর্তা ও অফিসার্স এসোসিয়েশনের প্রতিনিধিরা। এছাড়া, বাদ আসর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।