সংবাদ শিরোনাম

খুলনায় অস্ত্র কারখানার সন্ধান আটক ১

 প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:০২ অপরাহ্ন   |   জেলার খবর

খুলনায় অস্ত্র কারখানার সন্ধান আটক ১

খুলনা ব্যুরো :

খুলনায় একটি অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। এ ঘটনায় খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করছে।

ডিবি পুলিশের ওসি তৈমুর ইসলামের নেতৃত্বে এ অভিযান চলছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর জোড়াগেট এলাকায় অভিযান শুরু করা হয়। অভিযানে অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম ও যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ ও জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। অভিযান শেষে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।