সংবাদ শিরোনাম

যশোরে ছুরিকাঘাতে নিহত ১

 প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:০১ অপরাহ্ন   |   জেলার খবর

যশোরে ছুরিকাঘাতে নিহত ১

খুলনা ব্যুরো :

যশোর সদর উপজেলার নওয়াপাড়ার পাগলাদাহ গ্রামে ছুরিকাঘাতে শহিদ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শহিদ ওই গ্রামের বাসিন্দা ও বছিরের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাগলাদাহ এলাকায় শহিদের বাড়ির সামনে ‘রহমানের দোকানের মোড়’ এলাকায় পূর্বশত্রুতার জেরে একই গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। হামলার পর অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আহত অবস্থায় শহিদকে তার বাবা উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা জানান, একই গ্রামের পিয়াস (২৪), আলিফ (১৮), ইরান (২৪) ও রিয়াজ (২৫) এ ঘটনার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ জানান, ঘটনার তদন্ত চলছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।