সংবাদ শিরোনাম

খুলনা - মোংলা মহাসড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

 প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন   |   জেলার খবর

খুলনা - মোংলা মহাসড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

খুলনা ব্যুরো :

খুলনা–মোংলা মহাসড়কের রামপাল উপজেলার ফয়লা ব্রিজে সড়ক দুর্ঘটনায় সালমান (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সালমান রামপাল পাওয়ার প্লান্টে কর্মরত শ্রমিক ছিলেন। তার বাড়ি খুলনা জেলার ফুলতলা উপজেলায়।

প্রত্যক্ষদর্শীদের মতে, ফয়লা ব্রিজ অতিক্রম করার সময় একটি দ্রুতগতির পরিবহন মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সালমান সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে। রামপাল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়া চলছে। দুর্ঘটনায় দায়ী যানবাহন শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দুর্ঘটনার পর এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।