চাঁপাইনবাবগঞ্জে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় বিক্ষুব্ধ ছাত্র-জনতার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
সন্ধ্যা সাতটার দিকে শহরের বাতেন খাঁ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শান্তির মোড়ে গিয়ে শেষ হয়। দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি চান অংশগ্রহণকারীরা ইনকিলাব মঞ্চের অন্যতম শক্তি ওসমান হাদির ওপর হামলা একটি উদ্দেশ্যমূলক ও নেক্কারজনক ঘটনা। এই হামলা গণতান্ত্রিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও সামাজিক ন্যায়ের আন্দোলনকে দমিয়ে রাখার অপচেষ্টা। আমরা এ হামলার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
বক্তারা আরও বলেন, এই হামলার মাধ্যমে শান্ত পরিবেশকে অস্থিতিশীল করার প্রয়াস চালানো হচ্ছে। তারা ভবিষ্যতে এমন ঘটনায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন।
বিক্ষোভ মিছিল সমাবেশে বিভিন্ন কলেজ শিক্ষার্থী, তরুণ সমাজসহ সাধারণ মানুষ অংশ নেয়।