ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ : জরুরি বিজ্ঞপ্তি
খুলনা ব্যুরো :
মাননীয় প্রধান নির্বাচন কমিশনার ১১ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ এর নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন। তফসিল ঘোষণার পর পরই নির্বাচন কমিশন দেশের সকল সম্ভাব্য প্রার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের উদ্দেশে একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে।
বাংলাদেশ নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, তফসিল ঘোষণার পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে সম্ভাব্য প্রার্থীদের নিজ দায়িত্বে অপসারণ করতে হবে সকল ধরনের প্রচার সামগ্রী, যার মধ্যে রয়েছে—পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেইট ও তোরণ/ঘের, প্যান্ডেল, আলোকসজ্জা, নির্বাচনী ক্যাম্প ও অনুরূপ স্থাপনা তফসিল ঘোষণার পরও এসব প্রচারণা সামগ্রী দৃশ্যমান থাকলে তা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ।
এছাড়া, জেলার পাঁচটি আসনের রিটার্নিং অফিসার হিসেবে জেলা প্রশাসক কর্তৃক বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। সংশ্লিষ্ট আসনগুলো হলো—৯৯: খুলনা–১, ১০০: খুলনা–২, ১০২: খুলনা–৪, ১০৩: খুলনা–৫ও ১০৪: খুলনা–৬।