সংবাদ শিরোনাম

মোড়েলগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি আটক

 প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১১:০৭ অপরাহ্ন   |   জেলার খবর

মোড়েলগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি আটক

খুলনা ব্যুরো :

বাগেরহাটের মোড়েলগঞ্জে কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা) এক অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা সহ একজন মাদক কারবারিকে আটক করেছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুনতাসির ইবনে মহসীন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ১১ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৮ টায় কোস্ট গার্ড স্টেশন শরণখোলা মোড়েলগঞ্জ জিউধরা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহজনক এক ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ৩২ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজা সহ আটক করা হয়।

আটক ব্যক্তি মোহাম্মদ মধু (৪২), মোড়েলগঞ্জ জেলার বাসিন্দা। জব্দকৃত মাদকদ্রব্য ও আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোড়েলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড ভবিষ্যতেও মাদক পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে।