চাঁপাইনবাবগঞ্জে এফএনবি’র মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ এনজিও ফেডারেশন (এফএনবি) জেলা কমিটির উদ্যোগে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে আরএসিডিএফ সংস্থার প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন এফএনবি চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি ও আরএসিডিএফ-এর নির্বাহী পরিচালক মোঃ মঞ্জুরুল ইসলাম (বাবু খান)।সভায় বিজয় দিবস উদযাপনকে প্রাণবন্ত, বর্ণাঢ্য ও অর্থবহ করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন ব্র্যাক, আশা, বুরো বাংলাদেশ, টিএমএসএস, পদক্ষেপ, উদ্দীপন, জাগরনী চক্র ফাউন্ডেশন, গাক, চেতনা, পুষ্প, সেবা ফাউন্ডেশন এবং আলোর নীড় সংস্থার জেলা প্রতিনিধিগণ।
বিজয় দিবসকে কেন্দ্র করে সহযোগিতা, অংশীদারিত্ব ও সমন্বিত উদ্যোগ বাস্তবায়নে অংশগ্রহণকারী সকল এনজিও প্রতিনিধিরা অঙ্গীকার ব্যক্ত করেন।অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে শেষ হয়।