সংবাদ শিরোনাম

মহান বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে নির্দেশনা

 প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:১১ অপরাহ্ন   |   জেলার খবর

মহান বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে নির্দেশনা

ঢাকা, ২৬ অগ্রহায়ণ (১১ ডিসেম্বর):  

মহান বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপন উপলক্ষ্যে সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত স্মৃতিসৌধ এলাকার অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। 

এছাড়া, ১৬ ডিসেম্বর প্রত্যুষে ভিভিআইপি ও ভিআইপিগণ কর্তৃক পুষ্পস্তবক অর্পণ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত  জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ সকাল ৮ টা ৩০ মিনিট  পর্যন্ত বন্ধ থাকবে।

দিবসটি উদ্‌যাপন উপলক্ষ্যে ঢাকার গাবতলী থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে কোনো ধরণের পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানো যাবে না। ঐদিন সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধের ফুলের বাগানের কোনোরূপ ক্ষতি না করার জন্য সর্বস্তরের জনগণকে আহ্বান জানানো হয়েছে।