৪৬তম বিসিএস এর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি
ঢাকা, ২৬ অগ্রহায়ণ (১১ ডিসেম্বর):
৪৬তম বিসিএস এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে (Provisionally) উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ৯৭৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইটে [www.bpsc.gov.bd] অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসেইটে [http://bpsc.teletalk.com.bd] পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।