সংবাদ শিরোনাম

দুর্নীতিবাজদের আর ছাড় দেব না: চরমোনাই পীর

 প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন   |   জেলার খবর

দুর্নীতিবাজদের আর ছাড় দেব না: চরমোনাই পীর

খুলনা ব্যুরো :

মোংলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম দেশের সকল দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের জনগণের ভোটের মাধ্যমে উৎখাতের আহ্বান জানিয়েছেন।

১০ ডিসেম্বর বুধবার বিকেল ৪টায় মোংলা শাপলা চত্বরে মোংলা উপজেলা ও পৌর শাখার আয়োজনে অনুষ্ঠিত গণ সমাবেশে চরমোনাই পীর বলেন, স্বাধীনতার পর ৫৩ বছরে যারা ক্ষমতায় এসেছে তারা দেশের অর্থ বিদেশে পাচার করেছে এবং উন্নয়নের নামে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তিনি জনগণকে সতর্ক করে বলেন, "দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বাংলাদেশে আর কোনও স্থান হবে না।"

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত চরমোনাই পীর বলেন, “আপনারা অনেক শাসন দেখেছেন, এবার ইসলামকে সুযোগ দিন। ইসলামী আন্দোলন ক্ষমতায় এলে চাঁদাবাজি, অবিচার এবং খুনাখুনি বন্ধ হবে। আমরা একটি সুখী ও সমৃদ্ধশালী ইসলামী কল্যাণ রাষ্ট্র উপহার দেব, ইনশাল্লাহ।

সমাবেশে পাঁচটি মূল দাবি তুলে ধরা হয়, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ন ছিল ‘জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করা এবং এর ভিত্তিতে গণভোট আয়োজন’।

উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মোঃ রেজাউল করীম মৃধা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আলহাজ্ব শেখ জিল্লুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাও. আব্দুল আউয়াল, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ, জেলা ও উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।