এনসিপির ১২৫ আসনের মধ্যে খুলনার ২টি আসনে প্রার্থী ঘোষণা
খুলনা ব্যুরো :
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম ধাপে ১২৫টি আসনের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন কেন্দ্রীয় কার্যালয়ে এই ঘোষণা দেন।
খুলনা-১ আসনে ওয়াহিদ উজ জামান
উপকূলীয় দুটি উপজেলা দাকোপ ও বটিয়াঘাটা নিয়ে গঠিত খুলনা-১ আসনে এনসিপি দক্ষিণাঞ্চলের সংগঠক মোঃ ওয়াহিদ উজ জামানকে দলীয় প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়েছে।
খুলনা-২ আসনে ফরিদুল হক
খুলনা সিটি করপোরেশনের ১৬ থেকে ৩১ নম্বর ওয়ার্ড, অর্থাৎ সদর ও সোনাডাঙ্গা থানা নিয়ে গঠিত খুলনা-২ আসনে দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হককে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।
এবারের নির্বাচনকে সামনে রেখে এনসিপি প্রার্থী তালিকায় দেশের বিভিন্ন অঞ্চলের প্রভাবশালী নেতা ও সংগঠকদের স্থান দেওয়া হয়েছে।