বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ চোরাচালান পণ্য উদ্ধার
খুলনা ব্যুরো :
বেনাপোল আমড়াখালি সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে নেশাজাতীয় কফ সিরাপসহ বিভিন্ন চোরাচালানী পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১০ ডিসেম্বর ) ৪৯ বিজিবি ব্যাটালিয়নের হিজলী বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী সীমান্ত এলাকায় পৃথক টহল অভিযানে এসব পণ্য উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, অভিযানে WINCEREX নেশাজাতীয় কফ সিরাপ, শাড়ি, কম্বল, শাল-চাদর ও কসমেটিকস সামগ্রীসহ বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯১ হাজার টাকা।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।