চতুর্থ শিল্পবিপ্লবে ক্ষুদ্র ও কুটির শিল্পের সম্ভাবনা ও চ্যালেঞ্জ
খুলনা ব্যুরো :
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক), খুলনা জেলা কার্যালয় ৯ ডিসেম্বর মঙ্গলবার খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে “চতুর্থ শিল্প বিপ্লবে ক্ষুদ্র ও কুটির শিল্প: সম্ভাবনা ও চ্যালেঞ্জ” শীর্ষক সেমিনার আয়োজন করে। সেমিনারে ৪৫ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
সেমিনারে বক্তারা উল্লেখ করেন, চাকুরির পিছনে না ছুটে উদ্যোক্তা হয়ে নিজেকে প্রতিষ্ঠা করা সম্ভব। চতুর্থ শিল্পবিপ্লব প্রযুক্তির সঙ্গে মানুষ, প্রকৃতি ও সমাজের সম্পর্ককে নতুনভাবে সংজ্ঞায়িত করবে এবং উদ্যোক্তাদের এই সুযোগ গ্রহণ করা জরুরি।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক খান মেহেদী হাসান। বক্তব্য দেন বিসিক খুলনা আঞ্চলিক পরিচালক বাদল চন্দ্র হালদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ এবং খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর। স্বাগত বক্তব্য রাখেন বিসিক খুলনা জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) গোলাম সাকলাইন।