মহান বিজয় দিবস উপলক্ষে ১৩ ডিসেম্বর প্রতিযোগিতা ১৬ ডিসেম্বর পুরস্কার
খুলনা ব্যুরো :
মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে খুলনা জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি জেলা কার্যালয় যৌথভাবে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছে।
১৩ ডিসেম্বর সকাল ১০টায় বাংলাদেশ শিশু একাডেমি কার্যালয়ে অনুষ্ঠিত হবে চিত্রাংকন প্রতিযোগিতা। ক-বিভাগে (শিশু থেকে ২য় শ্রেণি) বিষয় ও মাধ্যম উন্মুক্ত, খ-বিভাগে (৩য় থেকে ৫ম শ্রেণি) বিষয় ‘বিজয় উল্লাস’, মাধ্যম জলরঙ/প্যাস্টেল রঙ এবং গ-বিভাগে (৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি) বিষয় ‘মুক্তিযুদ্ধ’, মাধ্যম জলরঙ/প্যাস্টেল রঙ। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য খ-বিভাগে বিষয় ও মাধ্যম উন্মুক্ত রাখা হয়েছে।
সকালে ১১টার মধ্যে জেলা শিশু বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে জমা দিতে হবে রচনা প্রতিযোগিতা। খ-বিভাগের (৩য়–৫ম শ্রেণি) বিষয় ‘বিজয় দিবসের ইতিহাস ও তাৎপর্য’, সর্বোচ্চ ৬০০ শব্দ, এবং গ-বিভাগের (৬ষ্ঠ–১০ম শ্রেণি) বিষয় ‘বিজয়ের সূর্য-যে আলো এসেছিল মুক্তিযোদ্ধারা’, সর্বোচ্চ ৮০০ শব্দ। রচনা স্বহস্তে লিখিত হতে হবে এবং এ-ফোর সাইজের কাগজের এক পাশে লেখা হবে। খাতার প্রথম পৃষ্ঠায় প্রতিযোগীর নাম, পিতা ও মাতার নাম, শ্রেণি, শিক্ষা প্রতিষ্ঠানের নাম ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।
সকালে ১১টায় কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় ক-বিভাগে (শিশু–২য় শ্রেণি) মুক্তিযুদ্ধভিত্তিক কবিতা (সর্বোচ্চ ১২ লাইন), খ-বিভাগে (৩য়–৫ম শ্রেণি) সর্বোচ্চ ১৬ লাইন এবং গ-বিভাগে (৬ষ্ঠ–১০ম শ্রেণি) সর্বোচ্চ ২০ লাইন আবৃত্তি করা হবে।
প্রতিযোগিতার চূড়ান্ত অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টায় জেলা শিল্পকলা একাডেমিতে। অনুষ্ঠানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হবে।