যশোরে মহিলা লীগ নেত্রী মহুয়া গ্রেপ্তার
খুলনা ব্যুরো :
যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ শহরের পালবাড়ি গাজিরঘাট রোডে নাসিমা সুলতানা মহুয়াকে গ্রেপ্তার করেছে। ৮ ডিসেম্বর সোমবার বিকেলে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মহুয়া জেলা বিএনপি অফিসে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ মামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আদালতে হাজির করা হলে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদুল হক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
তিনি আগে যশোর জেলা পরিষদ সদস্য প্রার্থী এবং সংসদীয় সংরক্ষিত নারী আসনের প্রার্থী ছিলেন। এছাড়া পুলিশের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন। মহুয়া দাবি করেছেন, তার গ্রেপ্তার পুলিশ পরিদর্শক হিরন্ময়কে নিয়ে ব্যক্তিগত সমস্যার কারণে হয়েছে।