সংবাদ শিরোনাম

বিএমপির পুলিশ পরিদর্শকের বেতন বৃদ্ধি স্থগিত, শাস্তি বহাল

 প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন   |   জেলার খবর

বিএমপির পুলিশ পরিদর্শকের বেতন বৃদ্ধি স্থগিত, শাস্তি  বহাল

প্রতিদিনের দেশ ডেস্ক:

গত ৮ ডিসেম্বর সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার সাবেক পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ গোলাম কবিরের বিরুদ্ধে ‘অসদাচরণ’ প্রমাণিত হওয়ায় তার ১ বছরের জন্য বেতন বৃদ্ধি স্থগিত শাস্তি বহাল রাখা হয়েছে।

সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযুক্ত কর্মকর্তা শাস্তি প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আপিল করেছিলেন। তবে আপিলের পরিপ্রেক্ষিতে প্রাপ্ত তথ্য, রাষ্ট্রপক্ষের জবাব ও প্রাসঙ্গিক নথি পর্যালোচনার ভিত্তিতে শাস্তি যথার্থ ও ন্যায়ানুগ বলে মনে হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, মোহাম্মদ গোলাম কবির বর্তমানে সিআইডি, ঝালকাঠি জেলায় কর্মরত আছেন। শাস্তি অনুযায়ী আগামী এক বছরের জন্য তার বেতন বৃদ্ধি স্থগিত থাকবে এবং ভবিষ্যতে এটি সমন্বয় করার কোনো সুযোগ থাকবে না।