সংবাদ শিরোনাম

বরিশালে সাংবাদিকের ওপর হামলা: কনস্টেবল ক্লোজড

 প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:২৮ অপরাহ্ন   |   জেলার খবর

বরিশালে সাংবাদিকের ওপর হামলা: কনস্টেবল ক্লোজড

প্রতিদিনের দেশ ডেস্ক :

এশিয়ান টেলিভিশনের সাংবাদিক ফিরোজ মোস্তফাকে বরিশালে গুরুতরভাবে আহত করা হয়েছে। তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ৮ ডিসেম্বর সোমবার রাত ৮টার দিকে নগরীর গোড়া চাঁদ দাস রোডে এশিয়ান টিভির অফিসে জোরপূর্বক প্রবেশ করেন বরিশাল মেট্রোপলিটন আমানতগঞ্জ ফাঁড়ি কর্মরত কনস্টেবল নাবিদ আনজুম। এসময় তিনি অতর্কিতভাবে সাংবাদিক ফিরোজ মোস্তফাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ আহত সাংবাদিককে উদ্ধার করে।

মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর সুশান্ত সরকার জানিয়েছেন, উক্ত কনস্টেবলকে ক্লোজড করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার বিষয়ে সাংবাদিক নেতৃবৃন্দ নিন্দা জানিয়েছে এবং ঘটনায় পূর্ণ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।