বাবুগঞ্জে রোকেয়া দিবস পালিত
প্রতিদিনের দেশ ডেস্ক :
বরিশালের বাবুগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস–২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার শামীমা ইয়াসমিন এবং প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা। সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমান। আলোচনা সভায় বক্তব্য দেন স্থানীয় বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা
দিবসটি উপলক্ষে “অদম্য নারী পুরস্কার” কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে চারজন নারীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। তারা হলেন— অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী মোসাম্মৎ সেলিমা বেগম, সফল জননী নারী আয়শা সিদ্দিকা, নির্যাতন জয়ী নারী সালমা আক্তার এবং সমাজ উন্নয়নে অবদানকারী রিতা ব্রাহ্ম।
কর্মসূচিতে নারীর ক্ষমতায়ন, অধিকার প্রতিষ্ঠা ও নির্যাতন প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।