সংবাদ শিরোনাম

শিক্ষক - কর্মচারী একাধিক পেশায় জড়ালে এমপিও বাতিল: নতুন নীতিমালায় কঠোর নির্দেশনা

 প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:৫২ অপরাহ্ন   |   জেলার খবর

শিক্ষক - কর্মচারী  একাধিক পেশায় জড়ালে এমপিও বাতিল: নতুন নীতিমালায় কঠোর নির্দেশনা

প্রতিদিনের দেশ ডেস্ক :

বেসরকারি স্কুল ও কলেজের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা–২০২৫ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বলা হয়েছে, কোনো শিক্ষক-কর্মচারী একই সঙ্গে একাধিক চাকরি বা আর্থিকভাবে লাভজনক কোনো পেশায় নিয়োজিত থাকতে পারবেন না। নিষিদ্ধ পেশার তালিকায় সাংবাদিকতা ও আইন পেশাও অন্তর্ভুক্ত করা হয়েছে।

নীতিমালায় উল্লেখ করা হয়েছে, এমপিওভুক্ত অবস্থায় একাধিক পদে দায়িত্ব পালন বা অন্য কোনো লাভজনক কাজে সম্পৃক্ততার অভিযোগ তদন্তে প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির এমপিও বাতিল করা যাবে। পাশাপাশি দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করতে পারবে সরকার।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এই সংশোধিত নীতিমালায় আরও বলা হয়েছে, শিক্ষকতার মতো পূর্ণকালীন পেশায় সম্পৃক্ততা ও পেশার স্বচ্ছতা বজায় রাখতেই এই বিধান কঠোরভাবে প্রয়োগ করা হবে। নীতিমালা প্রকাশের পর শিক্ষকসমাজে বিষয়টি নিয়ে আলোচনা–সমালোচনা শুরু হয়েছে।