খুলনায় নতুন পুলিশ কমিশনার জাহিদুল হাসান
খুলনা ব্যুরো :
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) নতুন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন গাজীপুরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান। একই সঙ্গে খুলনার পুলিশ কমিশনার পদে থাকা ডিআইজি মো. জুলফিকার আলী হায়দারকে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারীকৃত আদেশটি অবিলম্বে কার্যকর হবে।