সংবাদ শিরোনাম

খুলনায় নতুন জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

 প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন   |   জেলার খবর

খুলনায় নতুন জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

খুলনা ব্যুরো :

খুলনার নবাগত জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ৯ ডিসেম্বর (মঙ্গলবার) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি বলেন, সাংবাদিক ও নাগরিকদের সহযোগিতা ছাড়া জেলা প্রশাসন এককভাবে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারে না। দায়িত্ব পালনে সর্বোচ্চ সততা বজায় রাখা হবে এবং দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না।

জেলা প্রশাসক আরও বলেন, জলমহাল ও খাস-খাল দখলমুক্ত করা হবে। ইতোমধ্যে গল্লামারীতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের মাধ্যমে যানজট নিরসনে সফলতা এসেছে। ধাপে ধাপে নগরীর অন্যান্য স্থানের যানজটও কমানো হবে।

মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর, প্রেসক্লাব আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।