সংবাদ শিরোনাম

দাউদকান্দিতে বাখরাবাদ গ্যাসের উচ্ছেদ অভিযান

 প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন   |   জেলার খবর

দাউদকান্দিতে বাখরাবাদ গ্যাসের উচ্ছেদ অভিযান

দাউদকান্দি (কুমিল্লা), ২৪ অগ্রহায়ণ (৯ ডিসেম্বর): 

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) এরিয়া বিতরণ কার্যালয়, গৌরীপুরের উদ্যোগে গতকাল কুমিল্লায় দাউদকান্দির গৌরীপুর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ অভিযানে মোট ৭৯টি অবৈধ বার্নার স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয় এবং ৭টি রাইজার কর্তন করা হয়। 

এছাড়া, আবাসিক সংযোগ বাণিজ্যিক কাজে ব্যবহার করার কারণে ২টি এবং অনুমোদনের অতিরিক্ত বার্নার ব্যবহারের দায়ে আরো ২টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযান চলাকালীন অবৈধ সংযোগ থেকে প্রায় ১০০ ফুট এম এস পাইপ ও ১০টি রেগুলেটর জব্দ করা হয়। অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ায় ও ব্যবহারের অপরাধে ৪ জন ব্যক্তিকে ১০ হাজার টাকা করে এবং ২ জন ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।