সংবাদ শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে বিজয় দিবসের প্রস্তুতি সভায় বঙ্গবন্ধুকে ‘জাতির পিতা’ বলাকে কেন্দ্র করে হট্টগোল, সভা পন্ড

 প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:০০ অপরাহ্ন   |   জেলার খবর

চাঁপাইনবাবগঞ্জে বিজয় দিবসের প্রস্তুতি সভায় বঙ্গবন্ধুকে ‘জাতির পিতা’ বলাকে কেন্দ্র করে হট্টগোল, সভা পন্ড

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিজয় দিবসের প্রস্তুতি সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে উল্লেখ করাকে কেন্দ্র করে হট্টগোলের জেরে সভা পন্ড হয়ে গেছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতন্ডা  সৃষ্টি হয়।


সভায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ বঙ্গবন্ধুকে জাতির পিতা উল্লেখ করে বক্তব্য দিলে মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মাহমুদুল হক হায়দারী আপত্তি জানান। এসময় উভয়পক্ষ উত্তেজিত হয়ে ওঠে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়লে সভা আর চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। হট্টগোলের মধ্যে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও জনপ্রতিনিধিরা সভা শেষ না করেই কক্ষ ত্যাগ করেন।

ইউপি চেয়ারম্যান মাহমুদুল হক হায়দারী জানান, ‘পরিকল্পিতভাবে কিছু মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধুকে জাতির পিতা বলে ম‚ল্যায়ন না করা হচ্ছে এমন অপ্রাসঙ্গিক বক্তব্য তুলে বির্তক সৃষ্টি করেন। তাই আমরা আপত্তি জানাই।’


শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ বলেন, ‘সভা শেষের দিকে একজন মুক্তিযোদ্ধার বক্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষ বাকবিতÐায় জড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি বিবেচনায় সেখানেই সভার সমাপ্তি ঘোষণা করা হয়।’