সংবাদ শিরোনাম

তেরখাদায় বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবসের প্রস্তুতি সভা

 প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন   |   জেলার খবর

তেরখাদায় বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবসের প্রস্তুতি সভা

খুলনা ব্যুরো :

তেরখাদা উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ৮ ডিসেম্বর সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. সারোয়ার রাব্বী।

সভায় জাতীয় দুই দিবসকে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে কর্মসূচির সার্বিক অগ্রগতি ও প্রস্তুতি নিয়ে বিস্তৃত আলোচনা হয়। অনুষ্ঠানে উপজেলার সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঁখি শেখ, নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. সাইদুজ্জামান, তেরখাদা থানার ওসি মো. কবির আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার এম. এম. মতিয়ার রহমান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক, উপজেলা সমাজসেবা অফিসার অতীশ সরদারসহ অন্যান্য কর্মকর্তারা।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সেখ হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শেখ শহীদুর রহমান, বিভিন্ন মাধ্যমিক ও মাদ্রাসা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সমবায়, পরিবার পরিকল্পনা, পরিসংখ্যান, প্রকল্প বাস্তবায়ন, পল্লী বিদ্যুৎ, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস. এম. মফিজুল ইসলাম জুম্মান ও স্থানীয় সাংবাদিকরা।

সভায় শোভাযাত্রা, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ কর্মসূচি সফলভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।