জলবায়ু সচেতনতায় যুব নেতৃত্ব বৃদ্ধি সংলাপ অনুষ্ঠিত
খুলনা ব্যুরো :
নগর ভবনের জিআইজেড মিলনায়তনে ৮ ডিসেম্বর সোমবার বেসরকারি সংস্থা ‘আপস যুব সংগঠন’ আয়োজিত রেজিলিয়েন্ট কমিউনিটি স্টেকহোল্ডার সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেসিসি’র ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান।
সংলাপের মূল লক্ষ্য ছিল জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত নারী ও যুব সমাজের নেতৃত্ব গঠন, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক পরিবর্তন সাধন।