খুলনা-৪ আসন তেরোখাদায় সাখাওয়াত হোসাইনের গণসংযোগ
খুলনা জেলা প্রতিনিধি :
খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন খুলনা-৪ আসনের দলীয় প্রার্থী হিসেবে তেরখাদা উপজেলায় ৭ ডিসেম্বর সকাল থেকে দিনব্যাপী গণসংযোগ ও মোটরবাইক শোভাযাত্রা করেন।
শোভাযাত্রা ও গণসংযোগে উপস্থিত ছিলেন খুলনা জেলা ও মহানগরের উচ্চপর্যায়ের নেতৃবৃন্দ, যার মধ্যে ছিলেন জেলা সহ-সভাপতি মাওলানা সালাউদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ যোবায়ের, সাংগঠনিক সম্পাদক মোঃ আকরামুল ইসলাম এবং অন্যান্য উপজেলা ও জেলা নেতারা।
মাওলানা সাখাওয়াত হোসাইন তেরখাদা, মধুপুর, ছাগলাদাহ ও বারাসাত ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজার ও মোড়ে গণসংযোগ করেন। এ সময় তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষক ও সাধারণ জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
তিনি গণসংযোগকালে এলাকাবাসীর সমস্যা ও উন্নয়নমূলক প্রস্তাবনা শোনেন এবং স্থানীয়দের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।