সংবাদ শিরোনাম

কলারোয়ায় ভারতীয় মাদকসহ ব্যবসায়ী আটক

 প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৪ অপরাহ্ন   |   জেলার খবর

কলারোয়ায় ভারতীয়  মাদকসহ  ব্যবসায়ী আটক

খুলনা ব্যুরো :

সাতক্ষীরা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে  কলারোয়া সীমান্তে রবিবার (৭ ডিসেম্বর) গভীর রাতে অভিযান চালিয়ে ২৬৫ বোতল ভারতীয় মাদক “কোরেক্স” সহ এক মাদক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃত মোঃ ইব্রাহিম খলিল (২৫), স্থানীয় মোঃ ইয়ার আলীর ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোঃ নিজাম উদ্দীন মোল্যা জানান, পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েলের নির্দেশনায় এসআই মোঃ মিনাজ উদ্দীন ও তাঁর সঙ্গী কর্মকর্তারা সীমান্ত এলাকায় অভিযান চালান। অভিযানে সফলভাবে মাদকসহ একজনকে আটক করা হয়েছে।

কলারোয়া থানায় নিয়মিত মাদক মামলা দায়েরের পর সোমবার (৮ ডিসেম্বর) সকালে গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়। পুলিশ সুপার জানান, সাতক্ষীরার বিভিন্ন এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে