সংবাদ শিরোনাম

কেসিসির নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন রাজিব আহমেদ

 প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ন   |   জেলার খবর

কেসিসির নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন  রাজিব আহমেদ

মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :

খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব রাজিব আহমেদ। গত ২৬ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপ-সচিব নূর-এ-আলম।

এর আগে রাজিব আহমেদ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বরিশালে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবেও কর্মরত ছিলেন। তাঁর এ নিয়োগের মাধ্যমে তিনি খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসনিক কাজের সর্বোচ্চ দায়িত্বে যোগ দিচ্ছেন।