বেনাপোলে সুবিধা নিয়ে কম্বল বহনে ৩ আনসার সদস্য ক্লোজড
খুলনা ব্যুরো :
যশোরের বেনাপোল চেকপোস্টে পাসপোর্টবিহীনভাবে ভারতীয় কম্বল বহনের অভিযোগে তিন আনসার সদস্যকে আটক করে কিছু সময় পর ছেড়ে দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। তবে ঘটনাটি তদন্তে আনসার সদর দপ্তরের পক্ষ থেকে তাদেরকে ক্লোজড করার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় কার্গো ইয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত তিন আনসার সদস্য—আতিকুর রহমান (আইডি ০৫৫০৮৪৭২৯), রিয়াজুল ইসলাম (আইডি ১৯১৬৫২০) ও ইসমাইল হোসেন (আইডি ৫৯৬৬৫৩৩০৩৫)—পাঁচটি কম্বল নিয়ে আসেন। এ সময় একটি সরকারি গোয়েন্দা সংস্থার সদস্য তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেদের আনসার সদস্য পরিচয় দেন।
সূত্র জানায়, মাঝে মধ্যেই পাসপোর্ট যাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে কম্বলসহ ল্যাগেজবহির্ভূত পণ্য পার করে দেওয়ার অভিযোগ রয়েছে কিছু আনসার সদস্যের বিরুদ্ধে। প্রতি কম্বলের জন্য যাত্রীদের কাছ থেকে ৫০০ টাকা নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে ই-আরাইভাল কার্ড করেও অতিরিক্ত আয় করেন কিছু সদস্য।
বুধবার আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে আনসার সদস্য মিলনকে যাত্রীদের ই-আরাইভাল কার্ড করাতে দেখা যায় বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পর আনসারের পিসি মিজানুর রহমান তিন সদস্যকে কাস্টমস থেকে ছাড়িয়ে আনেন। তিনি জানান, “ওরা কার্গো ইয়ার্ডের আনসার সদস্য। জেলা কমান্ডারের সঙ্গে কথা হয়েছে—ওদের ক্লোজড করা হবে।