চাঁপাইনবাবগঞ্জে এক প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে তিন উপজেলায় একযোগে মশাল মিছিল
চাঁপাইনবাবগঞ্জ-০২ আসনে ২০১৮ সালে সংসদে যাওয়া সাবেক এমপি ও দলের ঘোষিত প্রার্থী আমিনুল ইসলামের দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে তিন উপজেলায় একযোগে মশাল মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার রাতে নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাটে মশাল মিছিলগুলো করেন বিএনপির দলীয় মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের সমর্থকরা। এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন, যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্য ও ২০১৮ সালে আ.লীগের রাতের ভোটে দলের সীধান্ত অমান্য করে সংসদে যাওয়া সাবেক এমপি আমিনুল ইসলামকে মনোনয়ন দেয়া হয়েছে। যা প্রত্যাখান করেছে বিএনপির তৃনমূলের নেতাকর্মীরা। কারন গত ১৭ বছরে নেতাকর্মীদের নির্যাতন-নিপীড়নের সময় তিনি পাশে দাঁড়াননি, এননকি খোঁজ-খবরও নেননি। তাই অবিলম্বে তার মনোনয়ন প্রত্যাহার করে ত্যাগী নেতাকে ধানের শীষের মনোনয়ন দেয়া হোক।
দ্রুত সময়ের মধ্যে মনোনয়ন পরিবর্তন করা না হলে আগামীতে কঠোর কর্মসূচীরও হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এদিকে, রহনপুর কলেজ মোড়ে মশাল মিছিলের সংবাদ সংগ্রহকালে বিএনপির প্রার্থী আমিনুল ইসলামের সমর্থকরা সময় টিভির রিপোর্টার জাহাঙ্গীর আলমের উপর হামলা চালায়। এর আগে তিনটি উপজেলায় দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে ১১টি মশাল মিছিল, পাঁচটি মতবিনিময় ও রেলপথ অবরোধ করেন বঞ্চিত প্রার্থীর সমর্থকরা।