শ্রীপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হাশেমসহ পাঁচ শতাধিক কর্মীর বিএনপিতে যোগদান
রতন প্রধান, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নে সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাশেম এম.এ–এর নেতৃত্বে পাঁচ শতাধিক কর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন। গত বুধবার (২৬ নভেম্বর ২০২৫) জৈনা বাজার এলাকায় আরিফ মডেল একাডেমি প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভা ও যোগদান অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ–স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এবং গাজীপুর-৩ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “নির্যাতিত মানুষের দল বিএনপি। একের পর এক চমক আপনারা দেখছেন, তবে আসল চমক এখনো বাকি—সেটা খুব শিগগিরই দেখতে পারবেন।”অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও আহ্বায়ক মোঃ এনামুল হক মনি।প্রধান আলোচক ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আব্দুল মোতালেব।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ খাইরুল কবির মণ্ডল আজাদ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন—আলহাজ্ব মুহাম্মদ আবু জাফর সরকার,মোঃ মোক্তারুল করিম মোড়ল শামীম,
এস.এম. মাহ্ফুজ হাসান হান্নানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।নেতৃত্বে নতুন কর্মীদের যোগদানকে দলীয় নেতারা শ্রীপুরের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ইতিবাচক অগ্রগতি বলে মন্তব্য করেন।