সংবাদ শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে গ্রামীণ ট্রাভেলস বাসের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, বেস কয়েকজন আহত

 প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ০৩:৩২ অপরাহ্ন   |   জেলার খবর

চাঁপাইনবাবগঞ্জে গ্রামীণ ট্রাভেলস বাসের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, বেস কয়েকজন আহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জ শহরে আজ ভোরে গ্রামীণ ট্রাভেলসের একটি বাস দুর্ঘটনায় পড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার ভোর ৫টা ৩০ মিনিটের দিকে আরামবাগ স্বপ্নপুরী হোটেল ও শামীম হার্ডওয়ারের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি দ্রুতগতিতে চলাকালীন হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের কারেন্টের খুঁটিতে সরাসরি ধাক্কা মারে। সংঘর্ষের ফলে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে আশপাশের লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে সদর হাসপাতালসহ নিকটস্থ চিকিৎসাকেন্দ্রে পাঠান।

প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। আহতদের মধ্যে দু’জনের অবস্থা মাঝারি গুরুতর বলে জানা গেছে।

দুর্ঘটনার বিষয়ে তদন্ত করছে পুলিশ। বাসটি কী কারণে নিয়ন্ত্রণ হারায়, তা নিশ্চিত করতে চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দুর্ঘটনার পর কিছুক্ষণ রাস্তায় যান চলাচল বিঘ্নিত থাকলেও পরে স্বাভাবিক হয়।