কলারোয়ায় তারুণ্যের সমাবেশ সফল করতে প্রস্তুতিসভা
খুলনা ব্যুরো:
সাতক্ষীরার কলারোয়ায় আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিতব্য তারুণ্যের সমাবেশ সফল করতে কুশাডাঙ্গা, দেয়াড়া ও যুগিখালি ইউনিয়নে বিএনপি ও যুবদলের প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজ, সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহবায়ক মেহেদি হাসান রাজু, রুহুল আমিন খোকন, ইউনিয়ন বিএনপির নেতা সহকারী অধ্যাপক শাহাদাৎ হোসেন, ফজলুর রহমান মোল্লা, সহকারী অধ্যাপক আব্দুল জব্বার, প্রভাষক সালাহউদ্দিন পারভেজ, মাস্টার আব্দুল আলিম, আনিছুর রহমান প্রমুখ।
প্রস্তুতিসভার মাধ্যমে সমাবেশের কার্যক্রম সমন্বয় ও অংশগ্রহণ নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।