সংবাদ শিরোনাম

সুন্দরবন এক্সপ্রেসের নিচে কাটা পড়ে নারীর মৃত্যু

 প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০৫:২০ অপরাহ্ন   |   জেলার খবর

সুন্দরবন এক্সপ্রেসের নিচে কাটা পড়ে নারীর মৃত্যু

মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :

খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে যশোরের বারোবাজার–যশোর (BBZR–JS) সেকশনে এক অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার ১৭ নভেম্বর আনুমানিক দুপুর পৌঁনে ৩ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা যায়, ৭২৬ ডাউন সুন্দরবন এক্সপ্রেস ওই সেকশন অতিক্রম করার সময় আকস্মিকভাবে এক নারী ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। তবে তার পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।