চাঁপাইনবাবগঞ্জে ২০০ গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দ্বারিয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫), সিপিসি-১। বুধবার (১৫ অক্টোবর ২০২৫) বিকেল ৬টা ৫ মিনিটের দিকে র্যাবের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
মোমিন আলী (২৩), পিতা: মাহবুর রহমান নাসিম উদ্দিন (২৪), পিতা: তাইনুসুর রহমান লতিফুর রহমান (২৩), পিতা: জোবেদ আলী তিনজনেরই বাড়ি শাহাজাহানপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর।
র্যাব জানায়, টহল ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে র্যাব-৫ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, দ্বারিয়ারপুর বাজার এলাকায় অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রির উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি অবস্থান করছে। পরে দ্বারিয়ারপুর গোরস্থান হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং-এর সামনে পাকা সড়কে সন্দেহভাজনদের তল্লাশি চালিয়ে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় এবং তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
র্যাব আরও জানায়, প্রতিষ্ঠাকাল থেকেই দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় এবং সবধরনের অপরাধ দমনে র্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এরই ধারাবাহিকতায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদক চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।