সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারে জেলেদের আটক
খুলনা ব্যুরো :
১৫ নভেম্বর শনিবার পূর্ব সুন্দরবনের মরা পশুর এলাকা থেকে বিষ ব্যবহার করে মাছ শিকারের অভিযোগে চিলা ইউনিয়নের ৫ জেলেকে আটক করেছে ।
আটককৃতরা হলেন মোঃ জামাল শেখ (সাবেক মেম্বর, চিলা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড), মোঃ ইমদাদুল সরদার, মোঃ রাসেল শেখ, মোঃ রমজান সরদার ও মোঃ রাজু সরদার। সকলেই চিলা ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয় বন কর্মকর্তা জানিয়েছেন, এ ধরনের অবৈধ কার্যকলাপ পরিবেশ ও বন্যপ্রাণীর জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।