রামপালে ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগে মিতালী ফুড প্রোডাক্টকে জরিমানা
খুলনা ব্যুরো :
বাগেরহাটের রামপাল ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের অভিযোগে মিতালী ফুড প্রোডাক্টের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী।
ফয়লাহাট এলাকায় ১৫ নভেম্বর শনিবারের অভিযানে প্রতিষ্ঠানটির এক দায়িত্বশীল ব্যক্তিকে ১৫,০০০ টাকা জরিমানা করা হয় এবং ১টি মামলা দায়ের করা হয়।
প্রশাসন জানিয়েছে, বাজারে খাদ্যপণ্যের অনিয়ম ধরা পড়লে নিয়মিতভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।