দৌলতপুরে জামায়াতের জনসমাবেশে মিয়া গোলাম পরওয়ারের বক্তব্য
খুলনা ব্যুরো প্রধান:
বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরী দৌলতপুর থানার উদ্যোগে আজ ১৪ নভেম্বর শুক্রবার বিকেলে দৌলতপুর শহীদ মিনার চত্বরে খুলনা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমানের দাঁড়িপাল্লা প্রতীকের জনসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এ সময় দলের প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান সহ মহানগর এবং থানা কমিটির নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।