সংবাদ শিরোনাম

খুলনা সরকারি মডেল স্কুল এন্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

 প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০৭:৩৪ অপরাহ্ন   |   জেলার খবর

খুলনা সরকারি মডেল স্কুল এন্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :

খুলনা সরকারি মডেল স্কুল এন্ড কলেজে আজ বুধবার ১২ নভেম্বর  সকাল ১০ টায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের জন্য নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার।


প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, “শিক্ষা এমন এক শক্তি, যা মানুষকে কেবল জ্ঞানী করে তোলে না, তাকে মানবিক, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবেও গড়ে তোলে। তাই তোমাদের পড়াশোনায় মনোযোগী হতে হবে, মোবাইল ফোন থেকে দূরে থাকতে হবে এবং বন্ধু নির্বাচনে সতর্ক থাকতে হবে। প্রকৃত বন্ধু সে, যিনি খারাপ কিছু অফার করলে না।” তিনি শিক্ষার্থীদের সময়কে অপচয় না করে কাজে লাগানোর এবং নিজেকে জানার মাধ্যমে পারদর্শী হওয়া কাজে মনোযোগ দেওয়ার পরামর্শ ও উৎসাহ প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ আব্দুল করিম। এ সময় উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর শেখ মোঃ বদিউজজামান, প্রফেসর এ.টি.এম. বদরুজ্জামান, জনাব মোহাঃ সালাহুদ্দীন, প্রভাষক,