সংবাদ শিরোনাম

খুলনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা দীপ গ্রেফতার

 প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ০৯:১২ অপরাহ্ন   |   জেলার খবর

খুলনায় নিষিদ্ধ ঘোষিত  ছাত্রলীগ নেতা দীপ গ্রেফতার

খুলনা ব্যুরো :

খুলনা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ খুলনা জেলা ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় এবং খুলনা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ হারুন অর রশীদের ব্যক্তিগত সহকারী (পিএস) দীপ পান্ডেকে গ্রেফতার করেছে। ৯ নভেম্বর রবিবার রাতে ফরাজিপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তৈমুর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দীপ পান্ডে আসন্ন ১৩ নভেম্বর নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের সংগঠিত করছিলেন। গ্রেফতারের সময় দেখা যায়, তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন এবং বিভিন্ন স্থানে গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনা করছিলেন।

ওসি তৈমুর ইসলাম আরও জানান, গ্রেফতারকৃত দীপ পান্ডেকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।