সাতক্ষীরার প্রথম নারী জেলা প্রশাসক আফরোজা আখতার
মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো প্রধান :
সাতক্ষীরাসহ দেশের ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার দিবাগত মধ্যরাত ৯ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, সাতক্ষীরা জেলায় প্রথমবারের মতো একজন নারী জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন আফরোজা আখতার। তিনি এর আগে পাবনার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
নবনিযুক্ত ডিসি আফরোজা আখতার বর্তমান জেলা প্রশাসক মোস্তাক আহমেদ-এর স্থলাভিষিক্ত হবেন।